spot_img

আ.লীগ-বিএনপির বাইরে জনগণ একটি দল চায়: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির বাইরে জনগণ একটি ভিন্ন দল চায় বলে মন্তব্য করেছেন

বৃহস্পতিবার (০৪ মে) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংগঠনিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপির বাইরে জাতীয় পার্টিই হতে পারে সেই দল। তাই জনগণের চাওয়া অনুযায়ী আগামী নির্বাচনে জাতীয় পার্টি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে।

দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করা হবে জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তা হলে দলের পক্ষ থেকে পরবর্তী সময়ে ব্যবস্থা নেয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ