spot_img
spot_img

ক্রেমলিনে হামলার পেছনে আমেরিকা জড়িত: রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ড্রোন হামলার পেছনে আমেরিকার হাত রয়েছে বলে অভিযোগ করেছে মস্কো।

বৃহস্পতিবার (৪ মে) এক ব্রিফিংয়ের সময় এমন অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, কিয়েভ এবং ওয়াশিংটনের পক্ষে ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করার চেষ্টা একদম হাস্যকর।

তিনি আরও্র বলেন, আমেরিকা লক্ষ্যবস্তু ঠিক করছে, সেই পরিকল্পনা ইউক্রেন বাস্তবায়ন করছে ইউক্রেন- এ বিষয়টি যে রাশিয়ার জানা, সে সম্পর্কে ওয়াশিংটনের অবগত থাকা উচিত।

বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার লক্ষ্যে মঙ্গলবার (২ মে) রাতভর ড্রোন হামলার চেষ্টা করেছে ইউক্রেন।

ক্রেমলিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন ওই সময় ক্রেমলিনে ছিলেন না। তাছাড়া হামলায় ক্রেমলিন ভবনেরও কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় রুশ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, তবে তারা এটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে দেখছেন এবং রাশিয়া এর চরম প্রতিশোধ নেয়ার অধিকার রাখে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ