spot_img
spot_img

সুন্দরবনে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

সাতক্ষীরার সুন্দরবনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিকসহ ক্ষতিকর দ্রব্য সুন্দরবনসংলগ্ন নদীতে ফেলে দেওয়া বন্ধে এ নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ।

শনিবার (৬ মে) সকাল থেকে বন বিভাগ মৌখিকভাবে পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, সুন্দরবনের নদ-নদী ও বনে পর্যটকরা যাতে প্লাস্টিকের জিনিস না ফেলেন সে জন্য বন ও পরিবেশমন্ত্রী অনেক আগেই চিঠি দিয়েছেন। সেই চিঠির বরাত দিয়ে একাধিক ট্রলারমালিকদেরকে চিঠি দেওয়া হয়েছে। সবশেষ গত ২৭ এপ্রিল চিঠি দেওয়া হয়। তবে তারা তেমন গুরুত্ব দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে সুন্দরবন ভ্রমণের অনুমতি দেওয়া বন্ধ রাখা হয়েছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নূরুল আলম বলেন, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০টি ট্রলারে ৪৫০ থেকে ৫০০ জন পর্যটক সুন্দরবন ভ্রমণে যান। এসব ট্রলার থেকে সুন্দরবনসংলগ্ন নদ–নদী ও বনে প্লাস্টিক ফেলা হয়। ট্রলারমালিকদের চিঠি দিয়েও ট্রলার থেকে নদী ও বনে প্লাস্টিকের পাত্র ফেলা বন্ধ করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে পর্যটকদের সুন্দরবনে ভ্রমণ বন্ধ করে দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ