ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইজরায়েলের নৃশংস হামলায় শাহাদাত বরণ করেছেন ২ফিলিস্তিনি তরুণ।
শনিবার (৬ মে) দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এই ঘটনা ঘটে।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তুলকারাম শহরের নূর শামস শরণার্থী শিবিরের নিকটে ইহুদিবাদী ইসরাইলের দখলদার সন্ত্রাসীদের গুলিতে শহীদ হওয়া ২ ফিলিস্তিনি তরুণকে আজ সাবিত সরকারি হাসপাতালে আনা হয়েছিলো। ২২ বছর বয়সী এই তরুণদের উভয়েই বুক, ঘাড় ও তলপেটে গুলিবিদ্ধ হয়ে প্রচুর রক্তক্ষরণে মারা যান।
অপরদিকে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ২ তরুণ গত মঙ্গলবার পশ্চিম তীরের আভনি হেফটজ নামক এক ইহুদি বসতিতে বন্দুক হামলার সাথে জড়িত ছিলো যেখানে এক ইহুদিবাদী নাগরিক নিহত হয়েছিলো। ঘটনাস্থল থেকে পালানোর সময় তাদের উপর চালানো হয়। এসময় তাদের কাছ থেকে এম-১৬ রাইফেল, মিলিটারি ভেস্ট ও অ্যামো উদ্ধার করা হয় বলেও দাবী করে তারা।
তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও প্রমাণ করে যে তাদের দাবীটি ভিত্তিহীন। ভিডিওতে একটি টিনের চালে দু’টি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। আর কিছু ইহুদিবাদী সেনাদের টহল দিতে দেখা যায়। যেনো মনে হচ্ছিলো তারা কিছু খুঁজে বেড়াচ্ছে। পরবর্তীতে দেখা যায় কিছু না পেয়ে এক ইহুদিবাদী সেনা উপুড় হয়ে থাকা একটি লাশকে উল্টিয়ে সোজা করে এবং লাশের পরিধেয় জিন্স ছিড়ে ফেলতে থাকে।
এছাড়া ফিলিস্তিনি মিডিয়াগুলোতে এক প্রত্যক্ষদর্শীর বরাতে বলা হয় যে, ইহুদিবাদী সেনারা এতই নৃশংস ও বর্বর যে, ওই ২ ফিলিস্তিনি তরুণকে গুলিবিদ্ধ করার পর রক্তক্ষরণ শেষ হওয়ার অপেক্ষায় লাশের পাশে দাঁড়িয়ে ছিলো। যাতে তাদের নির্মম মৃত্যু নিশ্চিত করা যায় এবং কেউ তাদের বাঁচাতেও আসতে না পারে।
সূত্র: আল জাজিরা











