spot_img
spot_img

চুয়েটের ভিসিকে গুন্ডা আখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসিকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, চুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকরা ভিসিকে চান না এবং তিনি এতদিন চট্টগ্রামের সার্কিট হাউসে বসে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করেছেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারায়ণগঞ্জ ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

হাসনাত বলেন, “আজ ছাত্রদলের কয়েকজন গুন্ডাকে ব্যবহার করে তাকে (চুয়েটের ভিসি) জোরপূর্বক চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। এদের ন্যূনতম লজ্জা বা ব্যক্তিত্ব নেই। সব জায়গাতেই এমন লোক রয়েছে, আমাদের এদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।”

চুয়েটের ভিসিবিরোধী আন্দোলনের প্রসঙ্গে জানা যায়, সোমবার ভিসি তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে অফিস করেন। পরে শিক্ষার্থীরা কার্যালয়ের বাইরে থেকে তালা লাগিয়ে দেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও মহানগর আহ্বায়ক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ