বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা করছে।
শনিবার (৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
আলাল বলেন, আওয়ামী লীগ আংশিক সত্য কথা বলে জাতিকে বিভ্রান্ত করে। পানি যেমন কাটা যায় না, তেমনি মুক্তিযুদ্ধ ও বিএনপিকে আলাদা করা যায় না।
তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শহীদ জিয়াউর রহমান পানির মতো সমান্তরাল। এর মাঝখানে যতই কাটার চেষ্টা করা হোক, তা কখনোই সম্ভব নয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে এমন মন্ত্রীও আছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন যাদের বয়স ছিল মাত্রা ৩ বছর। মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হতে আওয়ামী লীগের অর্থমন্ত্রী কামালও আবেদন করেছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তার বয়স ১১ বছর থাকায় সেই আবেদন বাতিল হয়ে যায়।










