spot_img
spot_imgspot_img

২ মামলায় জামিন বহাল মাওলানা মামুনুল হকের

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে দেওয়া ২ মামলার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (৭ মে) হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন।

২০১৩ ও ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে দায়ের করা পৃথক দুই মামলায় মাওলানা মামুনুল হকের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। সাথে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

তিনি বলেন, ৫ মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে আজ দুই মামলায় শুনানি হয়েছে।

এর আগে গত ৩ মে মামুনুল হকের জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন হাইকোর্ট। ওইদিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ