মসজিদুল আকসার ইমাম শেখ একরিমা সাবরিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। রোববার (৭ মে) তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার (৮ মে) বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শেখ একরিমা সাবরির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইমাম শেখ একরিমা সাবরি সোমবার ইসরাইলের গোয়েন্দা সংস্থার সামনে হাজির হবেন। তবে তাকে তলব করার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
ইমাম শেখ একরিমার আইনজীবী খালেদ জাবারকা বলেন, ফিলিস্তিনের এই ইমাম কোনো আইন লঙ্ঘন করেননি।
সূত্র : আনাদোলু এজেন্সি











