spot_img

যথাযথ সময়ে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে: মতিয়া চৌধুরী

সাংবিধানিক প্রক্রিয়ায় যথা সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

তিনি বলেন, নির্বাচন নিয়ে আজকে অনেকেই অনেক কথা বলছেন। দেশে গণতন্ত্র আছে, তাই যথাযথ সময়ে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার মানুষ শেখ হাসিনা নন।

আজ সোমবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু দু:স্থ কল্যাণ সংস্থা এই সভার আয়োজন করে।

প্রয়াত ওয়াজেদ মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ওয়াজেদ মিয়া মনেপ্রাণে একজন বিজ্ঞানী ছিলেন। দেশ ও জাতির জন্য তিনি সবসময় সজাগ ছিলেন। অত্যন্ত সদালাপী, বিনয়ী, নির্লোভ ও নিরহংকারী ছিলেন ওয়াজেদ মিয়া। তাঁর জীবনী থেকে তরুণ প্রজন্মের শিক্ষা গ্রহণের অনেক সুযোগ আছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ