spot_img

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল সোমবার (৮ মে) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত তিনটি আলাদা অফিস আদেশে এ বদলি করা হয়।

নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাহমুদুল হাসানকে ডিবি গুলশান বিভাগে, মুহাম্মাদ কামরুজ্জামানকে ভাষাণটেক থানায়, মো. শফিকুল ইসলামকে হাতিরঝিল থানায় এবং মুহাম্মাদ খোরশেদ আলমকে বিমানবন্দর থানায় বদলি করা হয়েছে।

এছাড়া শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহমুদুর রহমানকে ট্রাফিক ওয়ারি বিভাগে এবং মো. সিরাজুল ইসলামকে পিআই-দক্ষিণখান উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।

সশস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মাদ কামাল হোসেন সিকদারকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ