spot_img

আরও ৩ মামলায় জামিন পেলেন মাওলানা মামুনুল হক

আরও ৩ মামলায় জামিন পেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হক।

মঙ্গলবার (৯ মে) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবু রায়হান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।

এর আগে গত বুধবার রাজধানীর পল্টন ও চট্রগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা ৫ মামলায় মাওলানা মামুনুল হককে জামিন দেন হাইকোর্ট। তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ