spot_img
spot_img

জাতীয় নির্বাচন ঘিরে ভয়াবহ ষড়যন্ত্র চলছে: কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। জাতীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী ৭৫-এর চেয়েও ভয়াবহ ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (৯ মে) ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র মাস ছয়েক। আর নির্বাচন ঘিরে শুরু হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ষড়যন্ত্র। এবার তারা ৭৫ এর চেয়েও ভয়াবহ ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, সব ষড়যন্ত্রের জবাবে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের বিকল্প নেই। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশ্বের যে কাতারে নিয়ে গেছেন, তা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সরকার না এলে দেশ ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে। দেশের স্বার্থ রক্ষায় আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ