spot_img
spot_img

পশ্চিমতীরে আরও ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

পশ্চিমতীরে আরও ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় জেনিন নগরীর কাছে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় এই দুই নাগরিকের পরিচয় পেয়েছে। তাদের একজনের নাম আহমেদ জামাল তৌফিক আসাফ (১৯) এবং অপরজনের নাম রনি ওয়ালিদ আহমেদ কাতানাত (২৪)। তারা কাবাতিয়া শহরে ইসরাইলী দখলদারদের গুলিতে শহীদ হয়।

এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, এই দুই ফিলিস্তিনি একটি গাড়ি থেকে আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সৈন্যরাও পাল্টা গুলি করলে তারা নিহত হয়।

এ নিয়ে চলতি বছর ১২৫ জন ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করল ইসরাইল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ