spot_img

মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি করায় বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীর কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তিকর পোস্ট করার অভিযোগে দায়েরকৃত মামলায় রাজধানীর বকশিবাজারের বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান রেইলিকে দুই বছর ৭ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১০ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত আসামির স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে পূর্ববর্তী কারাবাসের মেয়াদকে কারাদণ্ড হিসেবে এ রায় ঘোষণা করেন। এদিন এ মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল।

২০২০ সালের ৬ নভেম্বর থেকে কারাগারে থাকা ইশরাত জাহান রেইলিকে এদিন কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির পোস্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালের ৬ নভেম্বর র‌্যাব-৪ এর হাতে গ্রেপ্তার হন ইশরাত জাহান। ওই ঘটনায় রাজধানীর দারুস সালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ