spot_img

১০ দফা দাবিতে ঢাকায় আগামী শনিবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। আগামী শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে।

আজ বুধবার (১০ মে) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন, গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মতো ব্যাপার। সরকার বিরোধী আন্দোলনে সমস্ত নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, আমিনুল হক, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ