সংঘাতে জর্জরিত সুদান থেকে আরও ১৭৬ জন বাংলাদেশি সৌদির জেদ্দায় পৌঁছেছেন।
গতকাল বুধবার (১০ মে) বিকেলে বদর এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে তারা জেদ্দা পৌঁছান। এ সময় তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এ ছাড়া বুধবার রাতে আরও দুটি ফ্লাইটে ৩০২ জন এবং বৃহস্পতিবার রাতে আরও ৭৪ জন যাত্রী জেদ্দা পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৬ জন যাত্রী বাংলাদেশে পৌঁছে। সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন। এরমধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে নেওয়া হবে।











