রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ মে) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১১ মে) সকালে ডিএমপি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৪৫৮ পিস ইয়াবা, ৭৫ কেজি ৩৭০ গ্রাম গাঁজা, ১৮৫.৭ গ্রাম হেরোইন, ৩ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।










