spot_img

ভয়ংকর অগণতান্ত্রিক নির্বাচন করার জন্য খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি ভয়ংকর অগণতান্ত্রিক নির্বাচন করার জন্য খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দিনের ভোট রাতে করেছে। ভয় থেকে বিরোধী কণ্ঠরোধ করে রেখেছে এই অগণতান্ত্রিক সরকার।

রোববার (১৪ মে) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

তিনি করেন, এই সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমাদের এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি নেতা, তার বক্তব্য যাতে প্রকাশ না হয় সেজন্য আইন করেছে। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে কারও কণ্ঠরোধ করা যায় না। হয়ত কণ্ঠরোধ করার জন্য অনেক কালা-কানুন তৈরি করেছে সরকার। তবুও কণ্ঠরোধ করতে পারবে না।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আদালত থেকে তারেক রহমানের বক্তব্য প্রচার-প্রকাশ করা নিষেধ করা হয়েছে। তারপরেও তার বক্তব্য মানুষ যাতে শুনতে না পায় সেজন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি। এটা গণবিচ্ছিন্ন সরকারের একজন মন্ত্রীর বক্তব্য। তারেক রহমানের বক্তব্য দেশে প্রচার হলে দেশের জনগণ আরও উদ্বুদ্ধ হয়ে এই সরকারকে পতন ঘটাবে, এই ভয়ে ওবায়দুল কাদেররা এই ধরনের হুমকি দিচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ