রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (১৪ মে) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (১৫ মে) সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার ৫৩৮ পিস ইয়াবা, ১৬৫ কেজি গাঁজা, ১৪০ গ্রাম হেরোইন, তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।










