spot_img

বিএনপি আগামী নির্বাচনে না আসার ষড়যন্ত্র শুরু করেছে: তোফায়েল আহমদ

বিএনপি আগামী নির্বাচনকে ভয় পেয়ে নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেন, যথাসময়ে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না।

আজ মঙ্গলবার (১৬ মে) দুপুরে শহরের গাজীপুর রোডের নিজ বাসভবনে পৌর আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

এসময় তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেতারা মাইক পেলে, বক্তৃতার সুযোগ পেলে একটাই কাজ আওয়ামী লীগের বদনাম করা। আথচ তারা দেখে না, দেশে কত উন্নয়ন হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে কত মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। বিএনপি অতীতে ষড়যন্ত্র করেছে, আগামীতেও করবে। তাই সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ইসরাত হোসেন রিপন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ