spot_img

মাওলানা মামুনুল হকের মুক্তিসহ চার দফা দাবিতে গণমিছিল সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী ট্রানজিট চুক্তি বাতিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে গণমিছিল বাস্তবায়ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৬ মে) বাদ আছর বাংলাদেশ খেলাফত যুব মজলিস কালামপুর জোনের উদ্যোগে মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্বে ও যুব মজলিস কালামপুর জোনের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম এর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের ক্লান্তিলগ্নে ইসলাম ও দেশের স্বার্থে মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের মুক্তি খুবই প্রয়োজন। এজন্য আগামী ১৯ মে শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম উত্তর গেইটে গণমিছিল সফল করার লক্ষ্যে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের আহবায়ক মুফতী সানাউল্লাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুফতী সালাউদ্দিন, হাজী জাকির হোসেন, মুফতী আবুল কালাম সাকী, মাওলানা রবিউল ইসলাম, মুহাম্মাদ ইউসুফ আলী, মুফতী আমীন কাসেমী, মাওলানা আবু তাহের, মুহাম্মাদ রমজান মাহমুদসহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ