spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৬ মে) সকাল ছয়টা থেকে বুধবার (১৭ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২০৮ গ্রাম ৩০১ পুরিয়া হেরোইন, ৫৫ বোতল ফেন্সিডিল, ১০০৮ পিস ইয়াবা ও ৫ কেজি ৫১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ