spot_img

বিএনপি নির্বাচনকালীন সরকারেও স্থান পাবে না: কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যেহেতু সংসদে নাই, তাই তারা নির্বাচনকালীন সরকারেও স্থান পাবে না। নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা।

বুধবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, বিএনপি সরকার বিরোধিতার নামে বিদেশিদের সাথে মিলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা উন্নয়নের চাকাকে স্থবির করে দিতে নির্বাচনকে সামনে রেখে এই ষড়যন্ত্র করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ