spot_img

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে বেকার সমস্যার সমাধান করা হবে : চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে বেকার সমস্যার সমাধান করা হবে।

বৃহস্পতিবার (১৮ মে) জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন ইউনিটের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই ছাত্রদের পড়ালেখার পাশাপাশি সুস্থধারার রাজনীতি করতে হবে। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে বেকার সমস্যার সমাধান করা হবে। ছাত্রদের নিয়ে প্রথম পার্টটাইম কাজের ব্যবস্থা করে

অনুষ্ঠানে জাতীয় ছাত্র সমাজের আল মামুন বলেন, ছাত্রদের অধিকার নিয়ে কাজ করতে হবে জাতীয় ছাত্র সমাজকে। আগামী দিনে যে মেধাশূন্য রাজনীতির সংকট আসছে তা থেকে উত্তরণে মেধাবীদের এগিয়ে আসতে হবে। জি এম কাদের এমপির নেতৃত্বে আগামী দিনে এদেশকে এগিয়ে নিতে জাতীয় ছাত্র সমাজের বিকল্প নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ