spot_img
spot_img

শপথ গ্রহণ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তার সাথে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ পড়েছেন কর্ণাটক রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার।

আজ শনিবার (২০ মে) বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে শপথ নেন তারা। দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন সিদ্দারামাইয়া।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম কে স্টালিন, ডি রাজা, নীতীশ কুমার, মেহবুবা মুফতি, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ ও কমল হাসান।

এই রাজ্যে বিজেপিকে হারিয়ে বড় জয় পায় কংগ্রেস। ২২৪ সদস্যের বিধানসভায় ১৩৫ আসন পেয়েছে কংগ্রেস, বিজেপি পেয়েছে ৬৬।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ