spot_img

উকিল আব্দুস সাত্তার হতে চান না মেয়র আরিফ

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, অনেকে আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছে। কিন্তু আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। এ সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই।

ইভিএমকে ভোট কারচুপির মেশিন উল্লেখ করে তিনি বলেন, ইভিএম সম্পর্কে নগরীর মানুষ জানে না। এটা ভোট কারচুপির মহা আয়োজন। আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মায়ের পরামর্শে নির্বাচন বর্জন করলাম।

শনিবার (২০ মে) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি শুরু করি। আমার জীবন থাকতে এ দলের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নিবো না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অতীতে আপনারা আমার পাশে ছিলেন। আমি কারাগারে থাকা অবস্থায় আপনারা আমর পাশে এসে দাঁড়িয়ে ছিলেন। আমি সেসব কথা ভুলতে পারবো না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ