জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দকে আমেরিকায় আনুষ্ঠানিক ত্রিমুখী আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রবিবার (২১ মে) মার্কিন গণমাধ্যম এপি’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা জানান।
জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে এসব নেতা স্বল্পসময়ের জন্যে মিলিত হয়েছিলেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস











