spot_img
spot_img

বৃষ্টির পরেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

রাতে বৃষ্টি হওয়া সত্ত্বেও ঢাকার বাতাসের মান আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (২৪ মে) সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১১২ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান দশম।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, সৌদি আরবের রিয়াদ ও ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ১৫৯, ১৫৮ ও ১৫৮ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

একিউআই ৫০ থেকে ১০০ এর মধ্যে স্কোর থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। আর শূন্য থেকে ৫০ এর মধ্যে একিউআই স্কোর ভালো হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ২০০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ