spot_img
spot_img

কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে আমিরি দেওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে জ্বালানি, ব্যবসা ও বিনিয়োগ এবং বাংলাদেশী জনশক্তি এবং মুসলিম উম্মাহ, বাংলাদেশের উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

এখানে এক প্রেস ব্রিফিং-এ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এই বৈঠকটি অত্যন্ত উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

জ্বালানি সম্পর্কে কাতারের আমির বলেন, কাতার থেকে বাংলাদেশে আরো বেশি পরিমাণে জ্বালানি সরবরাহের বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরের আলোচনা কয়েক মাস ধওে বিবেচনাধীন রয়েছে। আমি আমির হিসাবে, আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি যে, বন্ধু দেশ হওয়ায় আমি আপনাকে সব ধরণের সুযোগ-সুবিধা দেব।

ড. মোমেন বলেন, এটি (প্রতিশ্রুতি) বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। তিনি আরো বলেন, এই নতুন চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হবে।

২০১৭ সালে স্বাক্ষরিত ১৫ বছরের চুক্তি অনুযায়ী বাংলাদেশ এখন প্রায় ৪০ কন্টেইনার অর্থাৎ ১.৮-২.৫ এমটিএ জ্বালানি আমদানি করছে। কিন্তু, এখন বাংলাদেশ কাতার থেকে আরো অধিক এলএনজি সরবরাহ চায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ