spot_img
spot_img

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া রাজধানীর গুলশান ইউনাইটেড হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

আজ শুক্রবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ইন্তেকাল করেন তিনি।

ইউনাইটেড হাসপাতাল থেকে বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন মাওলানা ইনামুল হাসান ফারুকী।

এর আগে বৃহস্পতিবার আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে অবস্থার আরো অবনতি হলে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয় আল্লামা ইয়াহইয়া (রহ.)-কে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ