spot_img
spot_img

চলতি বছরের প্রথম পাঁচ মাসের মধ্যেই ১১২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলী বাহিনী

চলতি বছরের প্রথম পাঁচ মাসে পশ্চিমতীরে ১১২ জন ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংগঠন এই তথ্য দিয়েছে।

শুক্রবার (২ জুন) প্রকাশ করা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে ২৯ মে পর্যন্ত পূর্ব জেরুসালেমে ১০৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। সবমিলিয়ে আহত হয়েছে ৪ হাজার ২২৯ জন।

এছাড়া অবৈধ ইসরাইলী বসতি নির্মাণকারীদের চার শতাধিক হামলায় পাঁচ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছে ১০৫ জন।
এসময় ৫৭৫ ফিলিস্তিনি বাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরাইল।

সূত্র: টিআরটি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ