spot_img

নিজেদের মধ্যে শক্তিশালী ঐক্য গড়ার লক্ষ্যে পিআইজে ও হামাসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে

সম্প্রতি ফিলিস্তিন ইসলামি জিহাদ (পিআইজে) ও ফিলিস্তিনি ইসলামি আন্দোলন হামাসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকেটির অন্যতম উদ্দেশ্য ছিল দুইটি দলের ঐক্যকে শক্তিশালী করা বলে জানিয়েছেন ফিলিস্তিন ইসলামি জিহাদের সিনিয়র নেতা খাদের হাবিব। এ বৈঠকে হামাসের পক্ষ থেকে অংশ নেন ইসমাইল হানিয়াহ।

খাদের হাবিব বলেন, মিশর সরকারের আমন্ত্রণে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফিলিস্তিনের ভূমি দখলের একমাত্র বিকল্প হিসেবে প্রতিরোধের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসরত মানুষের জীবন যাত্রার মান উন্নতি করা ও সেখানে শান্তি বজায় রাখার বিষয়ে ও আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা একমত হয়েছেন যে, ফিলিস্তিনের জনগণের অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দখলদার ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম চলবে।

এদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এ বৈঠকে জেরুসালেম, আল আকসা মসজিদ ও পশ্চিম তীর জুড়ে দখলদার বাহিনীর হামলা এবং কারারুদ্ধ ফিলিস্তিনি বন্দীদের উপর বিভিন্ন লঙ্ঘনের বিষয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে মিশরীয় একটি সূত্র জানিয়েছে, গাজা উপত্যকায় বাণিজ্য বিনিময় বৃদ্ধি ও নতুন পণ্য প্রবেশের অনুমতি দেবে মিশর।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ