spot_img

স্বাস্থ্যখাতে ৩ শতাংশ বাজেট হলে স্বাস্থ্যসেবায় দ্বিগুণ অগ্রগতি হতো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আসন্ন অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতের জন্য মোট বাজেটের ৩ শতাংশ বরাদ্দ করা হলে দেশের মোট জনসংখ্যার আনুপাতিক হারে আরও দ্বিগুণ স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হতো।

বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নার্সিং ও মিডওয়াইফারি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ ১ হাজার ২০০ কোটি টাকা বাড়ানো হলেও তা দেশের জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে অপর্যাপ্ত।

উন্নত বিশ্বে মোট বাজেটের ১০ ভাগেরও বেশি স্বাস্থ্যখাতের জন্য রাখা হয় উল্লেখ করে জাহিদ মালেক বলেন, করোনায় আমরা বুঝতে পেরেছি স্বাস্থ্যখাত কত জরুরি ও গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান বাজেটের মাত্র প্রায় ১ শতাংশ স্বাস্থ্যখাতের জন্য রয়েছে। স্বাস্থ্যখাতের জন্য এবারের বাজেটে মোট বাজেটের ৩ শতাংশ বরাদ্দ করা হলে, দেশের মোট জনসংখ্যার আনুপাতিক হারে আরও দ্বিগুণ স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হতো।

তিনি বলেন, দেশে বর্তমানে ৪৫ হাজার নার্স ও মিডওয়াইফারি কর্মরত রয়েছে, যা আগে মাত্র ২০ হাজার ছিল। করোনা মোকাবিলায় নার্সদের ব্যাপক ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ