spot_img
spot_img

ফিলিস্তিনি শিশু হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক তদন্তের আহ্বান ওআইসির

ফিলিস্তিনের ৩ বছরের শিশু মোহাম্মদ আল তামিমিকে নৃশংসভাবে হত্যার বিচারের জন্য আন্তর্জাতিকভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

বুধবার (৭ জুন) ওআইসি এক বিবৃতিতে এ আহ্বান জানায়‌।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা দখলদার ইসরাইলকে যুদ্ধাপরাধের সমান অপরাধে অভিযুক্ত করার আহ্বান জানায়। পাশাপাশি আমরা ফিলিস্তিনি জনগণকে আন্তর্জাতিক সুরক্ষা প্রদানেরও আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনিদের অধিকারগুলো কার্যকর করার আহ্বান ও জানিয়েছে ওআইসি।

উল্লেখ্য; গত সপ্তাহে ইসরাইলি সেনাদের একটি দল দখলকৃত পশ্চিম তীরের নাবি সালেহ এলাকায় একটি অভিযান চালায়। এ অভিযান চলাকালে তারা অত্র অঞ্চলের বাসিন্দা হাইথাম আল তামিমিকে আহত ও তার তিন বছরের শিশু আল তামিমিকে হত্যা করে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ