spot_img
spot_img

জাতীয় সংসদে প্রতিনিধিত্ব দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন হবে। আওয়ামী লীগ জনগনের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সে প্রতিশ্রুতি পূরণ করবে।

রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টর্স ফোরাম আয়োজিত মিট দ্যা রিপোর্টাস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তত্ত্বাবধায় সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।

জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, সমাবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়, কেন তারা অনুমতি দিলো সেটার উত্তর স্বরাষ্ট্রমন্ত্রণালয় দিবে।

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয় নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ঠ তথ্য প্রমাণ আছে। কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ করতে পারি না। আইন সংশোধনের প্রক্রিয়া চলছে শিগগিরই তা মন্ত্রিসভায় উঠবে।

মার্কিন ভিসানীতি বিষয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, মার্কিন ভিসানীতির কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ। সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ