spot_img
spot_img

সিটি নির্বাচন দেখেই বিএনপির লাফালাফি বন্ধ হয়ে যাবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে জনগণ ভোট দিতে আসবে না, এমন দুঃস্বপ্ন দেখে লাভ নেই। সিটি নির্বাচন দেখে বিএনপির লাফালাফি বন্ধ হয়ে যাবে।

সোমবার (১২ জুন) রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের রূপনগর ও পল্লবী থানার অন্তর্গত ছয়টি ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪০-৪৫ শতাংশ ভোট পড়েছে। গাজীপুর সিটিতে ৫০ শতাংশ, গাইবান্ধা উপনির্বাচনে ৪০ শতাংশ ভোট গণনা হয়েছে। বিএনপি বলছে, ভোটে নাকি জনগণের আগ্রহ নেই।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, লাফালাফি করে লাভ নেই। আওয়ামী লীগ মোকাবিলা করবে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশের অর্থপাচারকারী, দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে আওয়ামী লীগের সংগ্রাম, শেখ হাসিনার সংগ্রাম চলছে, চলবে।

তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনে তারা বলেছিল, আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। তত্ত্বাবধায়ক সরকারের সেই নির্বাচনে বিএনপিই পেয়েছিল ৩০টি আসন। তত্ত্বাবধায়ক সরকার হলেই কি আপনারা জিতে যাবেন? ২০০১ সালের তত্ত্বাবধায়ক মরে গেছে। আর হবে না। আমরা কবরে পাঠাইনি। আদালত পাঠিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশ কখনও ঋণখেলাপি হয়নি। বিশ্বব্যাংক ও আইএমএফ বাজেটে সহযোগিতা দিয়েছে। বিদ্যুৎ নিয়ে বিএনপি তুলকালাম করেছে, তারা দিয়েছে খাম্বা, আর আওয়ামী লীগ দিয়েছে বিদ্যুৎ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ