spot_img
spot_img

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বুধবার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আর বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। অন্যদিকে সবচেয়ে নির্মল বায়ুর শহর হিসেবে শীর্ষে আমেরিকার পোর্টল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরা।

বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টায় দিল্লির কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

একইসময় ১৪২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা, ১৩৬ স্কোর নিয়ে চীনের সান্তিয়াগো, ১৩২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চীনের অপর শহর শেনইয়াং এবং ১৩০ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়।

এ ছাড়া পাকিস্তানের লাহোর, চীনের ওহান ও বেইজিং, ভারতের কলকাতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরও রয়েছে দূষিত বাতাসের শহরের তালিকাতে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ