কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) আসন্ন ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারী।
আজ বুধবার (১৪ জুন) কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর মজলিসে খাসের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কওমী মাদরাসা শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা হতে মারহালা বিশেষে ২০-২৫% পর্যন্ত পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেফাক সভাপতি মাওলানা মাহমুদুল হাসান। সভায় বেফাকের মজলিসে খাসের সদস্যবৃন্দ পরীক্ষার কার্যক্রমসহ বেফাকের সকল উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, আল্লামা সাজেদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, পীর সাহেব মধুপুর, মুফতি মনসুরুল হক, মুফতি জাফর আহমাদ, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা রুহুল আমীন খান উজানবী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী প্রমুখ।











