spot_img
spot_img

সুষ্ঠু নির্বাচন একমাত্র শেখ হাসিনার অধীনেই সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এতটা দুর্বল দল নয় যে বিএনপির হুমকি-ধামকিতে অসাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানে বাধ্য হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন একমাত্র শেখ হাসিনার অধীনেই সম্ভব। বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে এরই মধ্যে তার প্রমাণ তিনি দিয়েছেন।

শনিবার (১৭ জুন) কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদে লাকসাম আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা ইরাক, সিরিয়া ও লিবিয়াতে গণতন্ত্রের নামে জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার ঘটনা দেখতে পেয়েছি। বাংলাদেশে এ ধরনের কোনো গণতন্ত্র আমরা চাই না।

তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের জন্য কাজ করে। আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এখনও নানা বাধা অতিক্রম করে সামনে এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী মিশ্র জ্বালানিনির্ভর অর্থনীতির সুফল দেশের মানুষ পাচ্ছে। আজ গ্যাস, ডিজেল, কয়লা ও পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎকেন্দ্র থাকার ফলেই যেকোনো একটির জ্বালানি সরবরাহে ব্যাঘাত হলে অন্য উৎস থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ