spot_img
spot_img

সরকারি খরচে অযোগ্যদের বিদেশ সফরের সুযোগ দিয়ে দেশকে লজ্জিত করেছে সরকার: শফিকুল ইসলাম মাসুদ

জনগণের কষ্টার্জিত অর্থ অপচয় করে অযোগ্য তোষামোদকারী ও সুযোগসন্ধানীদের রাষ্ট্রীয় খরচে বিদেশ সফরের সুযোগ দিয়ে বর্তমান সরকার দেশকে বিশ্বদরবারে হাস্যকর ও লজ্জিত করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে অপমানিত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ কর্মসূচির আয়োজন করে।

সরকারি খরচে বিদেশগামী প্রতিনিধিদলের সমালোচনা করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘টাকা খরচ করে তথাকথিত মিথ্যা সম্পাদক, সহকারী এবং তাদের আশপাশের তেলবাজদের বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। তারা নিজেরাও জানে না কেন সেখানে যাচ্ছে! তারা দম্ভভরে বলছে, জীবনে প্রথম বিমানে উঠছি, জীবনে আর কী পাওয়ার আছে!’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে আজ বিশ্ববাসীর সামনে একটি নির্লজ্জ ও হাস্যকর রাষ্ট্র হিসেবে দাঁড় করানো হয়েছে। আপনি তারেক রহমান, এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে লজ্জিত ও অপমানিত করেছেন।’

তিনি অবিলম্বে রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় ও দলীয়করণ বন্ধ করে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশের সম্মান সমুন্নত রাখার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ