বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রোববার (১৮ জুন) সকালে ঢাকার অবস্থান অষ্টম। সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১২১ নিয়ে রাজধানীর বাতাসের মান ছিল সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
চিলির সান্তিয়াগো, ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের করাচি ও লাহোর যথাক্রমে ২০৭, ১৬৩, ১৫৯ ও ১৫৬ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম চারটি স্থান দখল করেছে।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
সূত্র : ইউএনবি











