ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কতৃক দখলকৃত জেরুসালেমের আল-আকসা মসজিদের সুরক্ষা প্রদানের পাশাপাশি আরব অঞ্চলগুলোতে চলমান সংজ্ঞাহীন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন শাইখুল আজহার আহমেদ আল-তায়েব।
বুধবার (১৪ জুন) অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকের পূর্বে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ এল-তায়েব বলেন, যদি আধুনিক সভ্যতা ও সমসাময়িক সংস্কৃতিগুলো ধর্মীয় শিক্ষাকে অবহেলা না করত তাহলে বর্তমানে সংগঠিত মানবিক সংকট তৈরি হত না।
ইসলামকে তলোয়ারের দ্বারা প্রসারিত ধর্ম হিসেবে যে অপবাদ দেওয়া হয় তা তিনি অস্বীকার ও ভিত্তিহীন দাবি করে বলেছেন, সন্ত্রাসবাদের জন্য ইসলাম দায়ী নয়, বরং বর্তমান বিশ্বে যেসব বস্তুবাদী দর্শন, আধিপত্য বিস্তার নীতি ও অর্থনৈতিক মতবাদ বিদ্যমান রয়েছে তা ছদ্দবেশী নৈতিকতাকে ধারণ করে।
এছাড়াও তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত ইসরাইলি হামলাগুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার জন্য দুঃখ প্রকাশ করে তাদের সুরক্ষা প্রদানের প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
আহমেদ এল-তায়েব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি তিনি চলমান রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়েছেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর











