spot_img
spot_img

পদ্মা সেতুর ঋণের ৩য় ও ৪র্থ কিস্তির প্রায় ৩১৬ কোটি টাকা পরিশোধ

স্বপ্নের পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

সোমবার (১৯ জুন) সকাল ১০ টার দিকে আনুষ্ঠানিকভাবে সরকারের অর্থ বিভাগের কাছে এ চেক হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন।

ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ০২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার দ্বিতীয় চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব ও সাংবাদিকরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ