spot_img
spot_img

সুষ্ঠু নির্বাচন করতে দল ও প্রার্থীদের এগিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন।

আজ সোমবার (১৯ জুন) বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে তিন কমিশনার ও সচিব রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা দেওয়া হবে। ভোটকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে ভোটের তারিখের আগে থেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বর্তমান নির্বাচন কমিশন দেশের সব নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।

সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ