spot_img
spot_img

অভিযোগ ছাড়াই ফিলিস্তিনের ৪ নারীকে আটক করলো ইসরাইলী বাহিনী

কোন ধরনের অভিযোগ ছাড়াই ফিলিস্তিনের চারজন নারীকে আটক করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

রোববার (১৮ জুন) জেরুসালেমের আল-ওয়াদ রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, গ্রেফতারের পর তাদেরকে অজানা একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে একই দিনে পূর্ব জেরুসালেম ও পশ্চিম তীরে ২ জন ফিলিস্তিনি শিশুকে অপহরণ করেছে দখলদার বাহিনী। এছাড়াও ফিলিস্তিনের পশ্চিম তীরের আল খলিল শহরের দক্ষিণে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয় ধ্বংসের আদেশ দিয়েছে ইজরাইলের আদালত।

অন্যদিকে, জেনিন শহরে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত ও ২২ জন আহত হয়েছে।

একই দিনে, প্রায় কয়েক ডজন চরমপন্থী ইহুদি আইন অমান্য করে মসজিদ আল আকসায় প্রবেশ করে সেখানে তালমুদিক আচার পালন করেছে।

গত শনিবার রাতে ইহুদি বসতি স্থাপনকারীরা সালফিতের পূর্বে অবস্থিত ইয়াসুফ গ্রামের একজন ফিলিস্তিনি নাগরিকের দশটি ভেড়া চুরি করে

সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ