বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আজ সোমবার (১৯ জুন) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।











