spot_img
spot_img

ফিলিস্তিনে সব ধরনের অবৈধ বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করুন : জাতিসংঘ প্রধান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে অবিলম্বে ফিলিস্তিনি ভূখণ্ডে ‘সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গতকাল সোমবার (১৯ জুন) পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলী বাহিনী কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালায়। এ হামলয় পাঁচজন ফিলিস্তিনি নিহত ও ৯০ জনেরও বেশি আহত হওয়ার পরে আন্তোনিও গুতেরেস এ মন্তব্য করেন।

মঙ্গলবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসঙ্ঘ মহাসচিব দখদার ইসরাইলের বসতি নির্মাণের অগ্রগতির পরিকল্পনাকে উত্তেজনা ও সহিংসতা এবং দীর্ঘস্থায়ী শান্তির পথে প্রধান বাধা হিসেবে বর্ণনা করেছেন।

গত ২০ বছরের মধ্যে এটি ফিলিস্তিনে ইসরাইলের সবচেয়ে বড় হামলা। এদিন ইসরাইল হেলিকপ্টার গানশিপ দিয়ে হামলা চালায় যা জেনিন ক্যাম্পের লক্ষ্যবস্তুতে রকেট নিক্ষেপ করে।

অন্যদিকে ফিলিস্তিনি যোদ্ধারা ছোট অস্ত্র এবং বিস্ফোরক ডিভাইস নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লড়াই করেছিল। তারা বেশ কয়েকটি ইসরাইলী সামরিক যান নিষ্ক্রিয় করে এবং সৈন্যদের ভেতরে আটকে রেখেছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১০ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আটজন ইসরাইলী সেনা আহত হয়েছে।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ