ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়ে রেজুলেশন পাস করেছে “অস্ট্রেলিয়ান লেবার পার্ট”। রবিবার (১৮ জুন) ভিক্টোরিয়ান পার্টির কনফারেন্সের শেষ দিনে এ প্রস্তাব পাস করা হয়।
প্রস্তাবিত রেজুলেশনে বলা হয়েছে, ২০১৮ ও ২০২১ সালের জাতীয় সম্মেলনে গৃহীত সিদ্ধান্তকে পুনঃনিশ্চিত করার জন্য আলবেনিজ সরকার ১৩৮ তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে।
২০১৮ ও ২০২১ সালে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার লেবার পার্টির জাতীয় সম্মেলনে, ইসরায়েল ও ফিলিস্তিনকে দুটি রাষ্ট্র হিসাবে স্বীকৃত প্রদানের বিষয়টি সমর্থনের কথা প্রকাশ করা হয়।
তবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টির নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়ার জায়োনিস্ট ফেডারেশন (জেডএফএ)। ফেডারেশনের সভাপতি জেরেমি লেইব্লার এই পদক্ষেপটিকে ‘সন্ত্রাসবাদের প্রতি সমর্থন’ ও ইহুদি-বিদ্বেষ বলে দাবি করেছেন।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন দেশের প্রতি জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদানেরও আহ্বান জানান।
তার এ ডাকে সাড়া দিয়ে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার সাবেক রক্ষণশীল প্রধানমন্ত্রী স্কট মরিসন পশ্চিম জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান করেন। তবে ২০২২ সালের অক্টোবর মাসে তা বাতিল করে অস্ট্রেলিয়া।
২০১৮ সালের সিদ্ধান্তকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং নিষ্ঠুর ও রাজনৈতিক বলেও আখ্যা দেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর











