দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ভয়াবহ সন্ত্রাসী হামলা ও অবৈধ বসতি সম্প্রসারণের ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইহুদিবাদীদের নজিরবিহীন সন্ত্রাসী হামলা ও অবৈধ কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে বলেন, এসব সহিংসতা ও উত্তেজনায় প্রধান ভূমিকা পালন করছে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণ কার্যক্রম। এটি মানবিক ঘাটতি ও মানবাধিকার লঙ্ঘনকে আরও গভীরে নিয়ে যাচ্ছে। অবৈধ বসতি সম্প্রসারণের ফলে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলী দখলদারিত্বের বিস্তৃতি ঘটছে, ক্রমশঃ দেশটিকে গিলে ফেলছে তারা। এটি বন্ধ করতে হবে।
মঙ্গলবার (২০ জুন) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির ভয়াবহ সন্ত্রাসী হামলা ও অবৈধ বসতি সম্প্রসারণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
এছাড়া অবৈধ বসতি স্থাপন ফিলিস্তিনি ভূমি ও প্রাকৃতিক সম্পদেও কব্জা জমাচ্ছে, ফিলিস্তিনি জনগণের অবাধ চলাচলকে বাধাগ্রস্ত করছে, জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বৈধ অধিকারকে ক্ষুণ্ন করছে।
তারা সম্প্রতি ৪ হাজারেরও বেশি অবৈধ বসতি স্থাপন করেছে। পূর্ব জেরুসালেম এবং পশ্চিম তীরে দ্রুত আরো নতুন নতুন বসতি স্থাপনের লক্ষ্যে ‘ইহুদি বসতি স্থাপন নীতিমালায়’ সংশোধন এনেছে। ইতিমধ্যে হাজার হাজার বাড়ি নির্মাণের অনুমোদনও দিয়ে দিয়েছে। এতে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা তাদের দ্রুত অবৈধ বসতি স্থাপন বন্ধ ও সম্প্রসারণ নীতি থেকে ফিরে আসার আহবান জানাচ্ছি।
উল্লেখ্য, সোমবার (১৯ জুন) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রথমবারের মতো দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার প্রেরণ করে। অত্যাধুনিক এই গানশিপ হেলিকপ্টার থেকে পশ্চিম তীরের জেনিন শহরে মুহুর্মুহু গুলিবর্ষণের পাশাপাশি রকেট হামলা চালায়।
এই হামলার ঘটনায় প্রায় শতাধিক নিরীহ ফিলিস্তিনি আহন হোন এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জনের মতো ফিলিস্তিনি প্রাণ হারান।
সূত্র: আল জাজিরা











