spot_img
spot_img

পশ্চিমতীরকে সংযুক্ত করে নিতে অভিযান পরিচালনা করছে ইসরাইল: ফিলিস্তিন

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পশ্চিমতীরকে সংযুক্ত করে নিতে আকাশপথে ও স্থলে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অভিযান পরিচালনা করছে বলে দাবী করছে ফিলিস্তিন।

সোমবার (১৯ জুন) ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পশ্চিমতীরকে সংযুক্ত করে নিতে ইহুদিবাদী ইসরাইল অভিযান পরিচালনা করছে বলে দাবী করা হয়।

বলা হয়, দখলদার ইহুদিবাদী ইসরাইলের হঠাৎ বড় পরিসরে সামরিক অভিযান শুরু, পূর্ব জেরুসালেম ও পশ্চিম তীরে ৪ হাজারেরও অবৈধ বসতি স্থাপন, দ্রুত বসতি স্থাপনের লক্ষ্যে নীতিমালায় পরিবর্তন এবং হাজার হাজার নতুন অবৈধ বসতির সাম্প্রতিক অনুমোদন পশ্চিমতীরকে তাদের সাথে সংযুক্ত করে নেওয়ার পরিকল্পনা অংশ। এটি পশ্চিম তীরকে সংযুক্ত করে নেওয়ার পরিকল্পনা সম্পূর্ণ করার ভয়ংকর পদক্ষেপ।

উল্লেখ্য; সোমবার (১৯ জুন) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রথমবারের মতো দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার প্রেরণ করে। অত্যাধুনিক এই গানশিপ হেলিকপ্টার থেকে পশ্চিম তীরের জেনিন শহরে মুহুর্মুহু গুলিবর্ষণের পাশাপাশি রকেট হামলা চালায়।

এই হামলার ঘটনায় প্রায় শতাধিক নিরীহ ফিলিস্তিনি আহন হোন এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জনের মতো ফিলিস্তিনি প্রাণ হারান।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ